বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অনুমতি ছাড়া নিজের পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করার জন্য সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক জরুরি বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন।

ফেসবুক পোস্টে লুবাবা বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না।’

নিজের ব্যক্তিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশে তিনি আগ্রহী নন। দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চান তিনি। তাই তার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ তার সম্মতির পরিপন্থী।

এ ধরনের সতর্কবার্তা উপেক্ষা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে লুবাবা বলেন, প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে।

এ ছাড়া যারা জেনেশুনে তার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কেয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও দীনি সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে অনুমতি ছাড়া তার কোনো ছবি ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান শিশুশিল্পী সিমরিন লুবাবা।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ