বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা এবং বাড়ির বড় একটি অংশ পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা নয়; বরং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ফ্যাসিবাদী অপশক্তির ঔদ্ধত্যপূর্ণ আস্ফালনের প্রমাণ। সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এ প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই সামনে এসেছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও ফ্যাসিবাদী মানসিকতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ও আধিপত্যবাদী অপশক্তিকে নির্মূল করতে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব উদ্বেগজনক। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্যের সুযোগে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ফ্যাসিবাদী অপশক্তিকে কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হলে এবং রাজনৈতিক পরিসরে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে দিলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না।

বিবৃতিতে তিনি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলার পেছনে বিগত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখতে হবে। কোনো রাজনৈতিক সমীকরণ, ক্ষমতার হিসাব কিংবা কৌশলগত সুবিধার কারণে ফ্যাসিবাদী অপশক্তির প্রতি ন্যূনতম নমনীয়তা প্রদর্শনের সুযোগ নেই।

তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংসদ সদস্যসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ