শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সারাদেশে মারকাযুল লুগার আয়োজনে আরবি ভাষা প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছরের মতো এবারও মারকাযের তত্ত্বাবধানে সারাদেশে ৩০ টির মতো প্রশিক্ষণ কোর্সের আয়োজন হয়েছে। এক সপ্তাহ, দশ দিন বা পনেরো দিনের মেয়াদে ঢাকা, খুলনা, যশোর, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, মোমেনশাহী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, বিবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও ভোলার বিভিন্ন প্রতিষ্ঠানে মারকাযের প্রশিক্ষকদের মাধ্যমে কোর্সগুলো পরিচালিত হয় এবং সহস্রাধিক ছাত্র এতে অংশগ্রহণ করে।

মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘আরবি ভাষা শিক্ষা ও পাঠদান পদ্ধতি যেন সুন্দর হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। প্রতি বছর আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে। ইনশাআল্লাহ, পাঠদান পদ্ধতি সুন্দর ও যথাযথ হলে কুরআন ও সুন্নাহর এই ভাষা শেখার পথও সহজ হবে।’

উল্লেখ্য, ছাত্রদের পাশাপাশি আরবি ভাষার শিক্ষকদের জন্যও ইতোমধ্যে মারকাযের উদ্যোগে অনেকগুলো শিক্ষক প্রশিক্ষণ হয়েছে এবং কয়েক হাজার শিক্ষক সেগুলোতে অংশগ্রহণ করে আত্মোন্নয়ন, ছাত্রগঠন ও পাঠদান পদ্ধতি উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ