শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

রাজধানীর জামিয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তির সুযোগ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কওমী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইসলামবাগে আগামী ৮ই শাওয়াল মোতাবেক ৭ই এপ্রিল রোজ সোমবার হতে ভর্তি কার্যক্রম শুরু হবে। কোটা থাকা সাপেক্ষে নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ, কিতাব বিভাগ ও ইফতা বিভাগে মেধাবী, পরিশ্রমী, উদ্যমী ও অধ্যয়ন মনস্ক ছাত্রদের ভর্তি করা হবে। 

জামিয়ার মুহতামিম মাওলানা আবদুল কাইয়ুম ইসলামবাগী সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমাদের জামিয়া আগামী ৮ই শাওয়াল খোলা হবে ও ১৭ই শাওয়াল বুধবার সম্মিলিত ইফতিতাহ সম্পন্ন করার পর ১৮ ই শাওয়াল বৃহস্পতিবার থেকে যথারীতি সবক চলবে।' সম্প্রতি জামিয়ার একাধিক দায়িত্বশীল ওস্তাদ নিজেদের ফেসবুকে জামিয়ায় ভর্তি সম্পর্কিত তথ্যের নিম্নোক্ত নোটিশ শেয়ার করেছেন।

ভর্তির নোটিশ

এতদ্দ্বারা জামিয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ই শাওয়াল মোতাবেক ০৭ এপ্রিল রোজ সোমবার সকাল ১০টা থেকে জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ। 

> জামিয়ার শিক্ষকদের মিটিং সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
> ৩ দিনের মধ্যে হিফজ বিভাগের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা 
> ৭ দিনের মধ্যে কিতাব বিভাগের ভর্তি সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 
> ইফতা বিভাগের ১ম পর্বের লিখিত ও মৌখিক পরীক্ষা ৮ই শাওয়াল সোমবার সকাল ১০টায় ও ২য় পর্বের লিখিত ও মৌখিক পরীক্ষা ১০ই শাওয়াল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। 
ইফতা বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদেরকে ইফতার মুশরিফ মুফতি মুশফিকুর রহমান দা. বা.-এর সাথে (01969104873) যোগাযোগ করতে বলা হচ্ছে।
> ১১ই শাওয়াল বৃহস্পতিবার বাদ মাগরিব হিফজ বিভাগের দরস শুরু হবে। 
> ১৬ই শাওয়াল মঙ্গলবার বাদ মাগরিব কিতাব বিভাগের সিট বণ্টন করা হবে।  
> ১৭ই শাওয়াল বুধবার কানুন শোনানো ও জামিয়ার সম্মিলিত ইফতিতাহ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
অতএব, জামিয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদেরকে যথাসময়ে জামিয়ায় উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হলো।

আদেশক্রমে,
মাওলানা আবদুল কাইয়ুম কাসেমী 
মুহতামিম, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ,
৫৫ ইসলামবাগ, পোস্তা, চকবাজার, ঢাকা-১২১১।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ