বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে ৩ মে ২০২৫ ইং রোজ শনিবার, রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত নোয়াখালী টাওয়ারের ল’ রিসার্চ অডিটোরিয়ামে নবীন গবেষকদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘ইসলামিক রিসার্চ ওয়ার্কশপ’। ইসলামি ও আরবি বিষয়ে গবেষণায় আগ্রহী স্নাতক ও স্নাতকত্তোর পর্যায়ের শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের অংশগ্রহণে দিনটি ছিল জ্ঞান, গবেষণা ও অনুশীলনে পরিপূর্ণ।
সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে গবেষণার মৌলিক ধারণা, এবং গবেষণা প্রবন্ধ রচনার কৌশল ও প্রকাশনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ গবেষক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী এবং পিএইচডি গবেষক মোহাম্মদ নাছের উদ্দিন । তাঁরা গবেষণার ধরন, কাঠামো, তথ্য সংগ্রহ, রেফারেন্স ব্যবস্থাপনা এবং জার্নাল নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশà