শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
মুস্তাকিম আল মুনতাজ

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

নারী শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রসারের লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের পূর্ব মাজদিহি গ্রামে মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার উদ্বোধন হয়েছে।

রবিবার (১১ মে) বাদ যোহর মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার মিলনায়তনে উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাজাত ইসলামী মারকাযের দায়িত্বশীল মাওলানা আব্দুল খালিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামী মারকাযের প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল, ইংল্যান্ডের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক মাওলানা ছালেহ আহমদ হামিদী।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা বেগম মহিলা মাদরসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ,

মৌলভীবাজার দারুল উলূম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম কালাপুরী, মাধবপুর নোয়াগাঁও মাদরাসার শিক্ষাসচিব মাওলানা হুসাইন আহমদ খালেদ, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।

এ সময় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করা হয়। ধীরে ধীরে এই মাদরাসাটি যাতে শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত রুপান্তর করা যায়, সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাওলানা ছালেহ আহমদ হামিদী কর্তৃক প্রতিষ্ঠিত মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার পরিচালনার দায়িত্বে রয়েছেন মাওলানা আব্দুল ফাত্তাহ।

নাজাত ইসলামী মারকাযের প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল, ইংল্যান্ডের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক মাওলানা ছালেহ আহমদ হামিদীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ