শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বেফাকের পুনঃনিরীক্ষণের ফলাফল কবে, যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের পরীক্ষায় অংশ নিয়ে যারা আশানুরূপ ফলাফল পাননি তাদের অনেকেই পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এসব আবেদন যাচাই-বাছাই করছে বেফাক কর্তৃপক্ষ। যারা আবেদন করেছেন তারা অপেক্ষা করছেন ফলাফল পাওয়ার। এই ফলাফল কবে দেওয়া হবে সে সম্পর্কে বেফাক থেকে এখনো কিছু জানানো হয়নি। 

তবে বেফাকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি জিলকদ মাসের মধ্যেই ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হতে পারে।

আজ জিলকদ মাসের ১৩ তারিখ। সে হিসেবে আগামী দুই সপ্তাহের মধ্যেই এই ফলাফল প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৭ মার্চ।

শাওয়াল মাসজুড়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ ছিল। যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পাননি, তারা নির্ধারিত সময়ে আবেদন করেছেন। বর্তমানে তারা অপেক্ষা করছেন পুনঃনিরীক্ষণের ফলাফলের জন্য।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ