মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাকা আলিয়ার লাইব্রেরিতে দুর্লভ পাণ্ডুলিপি দেখে মুগ্ধ বিদেশি দুই গবেষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদরাসা-ই-আলিয়ার কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক দুই গবেষক—ড. থমাস নিউবল্ড ও ড. শাহিন পিশবিন। মঙ্গলবার (২০ মে) পরিদর্শনকালে তারা লাইব্রেরির দুর্লভ পাণ্ডুলিপি ও সমৃদ্ধ সংগ্রহ দেখে মুগ্ধ হন। তারা লাইব্রেরি ঘুরে দেখেন এবং গবেষণায় ব্যস্ত সময় কাটান।

এই দুই গবেষক বাংলা অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, আরবি-ফারসি-উর্দু সাহিত্য এবং ইসলামি শিক্ষার প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করছেন। তাদের মতে, এই লাইব্রেরির সংরক্ষিত দুর্লভ পাণ্ডুলিপি দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্য অনুধাবনের এক অনন্য উৎস।

ড. থমাস নিউবল্ড একজন ইতালীয় নাগরিক। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ড. শাহিন পিশবিন ইরানের নাগরিক এবং বর্তমানে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজে পোস্টডক্টরাল গবেষক হিসেবে গবেষণা করছেন। তারা মূলত আরবি, ফারসি, উর্দু ও ইতিহাসনির্ভর সাহিত্যের পাণ্ডুলিপি নিয়ে কাজ করছেন।

ড. নিউবল্ড বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হাসান আমাদের এই ঐতিহ্যবাহী লাইব্রেরির বিষয়ে জানান এবং তিনি নিজেই আমাদের এখানে নিয়ে আসেন। লাইব্রেরিতে প্রবেশ ও গবেষণার অনুমতি দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবির।

ড. শাহিন পিশবিন বলেন, আমরা সাহিত্যের পাণ্ডুলিপিগুলো বেশি অধ্যয়ন করেছি। এখানে না এলে কখনোই জানতাম না যে বাংলাদেশে এমন সমৃদ্ধ একটি লাইব্রেরি আছে। পরিবেশ অত্যন্ত শান্ত, পরিপাটি এবং গবেষণার জন্য আদর্শ। সময় পেলে ভবিষ্যতেও এখানে আবার আসার ইচ্ছা আছে।

ড. নিউবল্ড বলেন, এখানে এমন অনেক পাণ্ডুলিপি রয়েছে যা আন্তর্জাতিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার ইতিহাস, ইসলামি শিক্ষা ও সাহিত্য, আরবি-ফারসি সংস্কৃতি বিষয়ে যারা কাজ করছেন, তাদের জন্য এটি এক অমূল্য ভাণ্ডার।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ