মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রাইভেট মাদরাসার অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের প্রাইভেট মাদরাসাগুলোর ন্যায্য অধিকার ও স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর ১১ দফা দাবিতে একটি স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৭ জুন) দেওয়া ওই স্মারকলিপিতে বলা হয়, দেশের মানবসম্পদ উন্নয়নে এবং আলিয়া ধারার শিক্ষা বিস্তারে প্রাইভেট মাদরাসাগুলোর অবদান অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। বিগত সরকারের সময় প্রাইভেট মাদরাসা প্রতিষ্ঠা, পাঠদান অনুমোদন এবং EIIN নম্বর পেতে নানা জটিল শর্ত আরোপ করা হয়, যা কিন্ডার গার্টেন স্কুলগুলোর তুলনায় স্পষ্ট বৈষম্য তৈরি করেছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিতে মোট ১১টি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো-
১. প্রাইভেট মাদরাসাসমূহকে যাচাই-বাছাইপূর্বক বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় নিবন্ধন প্রদান।
২. প্রাইভেট মাদরাসাসমূহকে EIIN নম্বর প্রদান।
৩. শর্তসাপেক্ষে ভাড়া বাড়িতে প্রাইভেট মাদরাসা পাঠদান অনুমোদনের ব্যবস্থা করা।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নামে যাতে ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করতে পারে, সে ব্যবস্থা গ্রহণ।
৫. প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান।
৬. স্থানীয় শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা প্রদান ও সহজে বই প্রাপ্তির সুযোগ প্রদান।
৭. যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাইভেট মাদরাসার শিক্ষকদের 'শিক্ষক প্রশিক্ষন’ প্রদান।
৮. প্রাইভেট মাদরাসার প্রতিনিধিদের মাদরাসা বোর্ডে মূল্যায়ন।
৯. শিক্ষা মন্ত্রণালয় থেকে কম্পিউটার ও শিক্ষা উপকরণের সহযোগিতা।
১০. প্রাইভেট মাদরাসাসমূহকে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়, তা দূরকরণের ব্যবস্থা করা।
১১. হিফজ মাদরাসাসমূহকে জবাবদিহির আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে হিফজ সার্টিফিকেট প্রদান করা। 

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার প্রাইভেট মাদরাসাগুলোর এই ন্যায্য দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে, যাতে করে দেশের শিক্ষাব্যবস্থায় এসব প্রতিষ্ঠান আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ