শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

শিবিরের পূরণ করা ব্যালট প্রসঙ্গে যা বললেন ফরহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার সময় ওই শিক্ষার্থীকে শিবিরের প্রার্থীদের পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে জানান, বিষয়টি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল—এমনটি অভিযোগকারী ভোটারও স্বীকার করেছেন। তবুও প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত পোলিং এজেন্টরা জানান, শুরুতে একজন ভোটারকে ভুলবশত ব্যালট পেপারের দুটি কপি দেওয়া হয়। তিনি দুটি ব্যালটই পূরণ করে একটি ব্যালট বাক্সে দেন এবং আরেকটি টেবিলে জমা রাখেন। পরে আরেক ভোটারকে সেই পূরণকৃত ব্যালট পেপার দেওয়া হলে তিনি তা ফেরত দেন। শেষ পর্যন্ত বিষয়টি সুষ্ঠুভাবেই সামাল দেওয়া হয়।

অভিযোগ ওঠা পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীও স্বীকার করেন যে ঘটনাটি অনিচ্ছাকৃত ভুলের কারণে ঘটেছে।

তবে শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, জিয়াউর নামে ওই কর্মকর্তা সচেতনভাবেই পূরণকৃত ব্যালট বাক্সে দিয়েছেন এবং শিক্ষার্থীদেরও হাতে তুলে দিয়েছেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। এছাড়া ১৮টি হল সংসদের প্রতিটিতে ১৩টি করে পদে ভোট গ্রহণ হচ্ছে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। ফলে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে এবং এজন্য সময় থাকবে মাত্র ১০ মিনিট।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ