শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

৯ মাসে হাফেজ হলেন ১১ বছরের ইয়াছিন আরাফাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজিয়া কওমি মাদরাসার শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। তার বয়স ১১ বছর।

শনিবার (১ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতী গোলাম সরোয়ার ফরিদী আনুষ্ঠানিকভাবে ইয়াছিনকে পাগড়ি পরিয়ে দেন।

মাদরাসার মোহতামিম মুফতী আব্দুল্লাহ আল জামি বলেন, ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদরাসায় ভর্তি হয়। আমাদের শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম করে মাত্র ৯ মাসেই কোরআন হিফজ সম্পন্ন করেছে। এটি সত্যিই এক বিরল অর্জন। তিনি ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বলেন, সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে।

ইয়াছিন আরাফাত লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন বলেন, আমি কোরআনে হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।

মাওলানা মুনসুর আহমেদ, মুফতী হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদরাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ অনেক আলেম ও স্থানীয় অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ