বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড সংশোধন, পরিপত্র জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (কৃষি) পদের নিয়োগযোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (৯ জুন) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি ও ডিপ্লোমা) এবং বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট অনুযায়ী সহকারী শিক্ষক (কৃষি) পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেলে সংশোধন আনা হয়েছে।

এতে বলা হয়, গ্রেড-১০ অনুযায়ী নিয়োগ পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান অথবা ডিভিএমসহ নির্ধারিত বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে ন্যূনতম তিন বছরের কৃষি ডিপ্লোমা বা সমমান শিক্ষাগত যোগ্যতাও বিবেচ্য হবে। এক্ষেত্রে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গ্রেড-১১ অনুযায়ী নিয়োগ পেতে উদ্ভিদবিদ্যা/ প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে ১(এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রেড-১১ অনুযায়ী ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। তবে বিএড ডিগ্রি থাকলে গ্রেড-১০ অনুযায়ী বেতন পাবেন।

পরিপত্রে আরও বলা হয়, সহকারী শিক্ষক (কৃষি) পদের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে, তবে ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ