বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কাল চীন মৈত্রীতে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় কওমি উদ্যোক্তা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউজ ডেস্ক :  আগামীকাল (২৯ জানুয়ারি) বুধবার ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় অনলাইন উদ্যোক্তা প্লাটফর্ম কওমি উদ্যোক্তার বৃহৎ উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ধর্ম উপদেষ্টা বিশিষ্ট লেখক ও প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন।

কওমি উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান এর সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, আইএফএ কনসালটেন্সির কো ফাউন্ডার মুফতি ইউসুফ সুলতান, ইংলিশ থেরাপির ফাউন্ডার লেখক সাইফুল ইসলাম, দ্য হ্যাপিনেস কোচ ও জনপ্রিয় লেখক- কোচ কাঞ্চন, ওটিএর ফাউন্ডার মুজতাহিদুল ইসলাম, উইট ইন্সটিটিউট এর ফাউন্ডার এন্ড সিইও নাজিব রাফে প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন কওমি উদ্যোক্তার কো ফাউন্ডার মুমিনুল ইসলাম। 

কওমি উদ্যোক্তার ৫ম বার্ষিক এ সম্মেলনের কী ভিজিয়াল- "হালাল ব্যবসায়েই প্রসার"। এ সম্মেলন উদ্দ্যোক্তাদের জন্য বিজনেস প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির কাজ করবে।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ