শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ধর্মীয় ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) থেকে কাঙ্ক্ষিত ISO 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট অর্জন করেছে।

সোমবার (২০ অক্টোবর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন ISO 9001: কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে। এই সার্টিফিকেট আমাদের কাজের গুণগত মান, স্বচ্ছতা ও দক্ষতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।’

তিনি আরও লিখেন, ‘সকল কার্যক্রমে আমরা যে আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ—এই স্বীকৃতি তার একটি প্রমাণ।’

এই অর্জনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লিখেন, ‘এই বিশেষ ক্ষণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়ার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, ISO 9001 হলো একটি আন্তর্জাতিক মান যা কোনো প্রতিষ্ঠানের গুণগত ব্যবস্থাপনা কার্যক্রমের স্বীকৃতি প্রদান করে। এটি প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারাবাহিকতা, দক্ষতা এবং সেবার গুণগত মান নিশ্চিত করে।

বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ২০১৮ সালে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সংস্থাটি দেশজুড়ে ধর্মীয় শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ