বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নামাজ চলাকালীন গান-বাজনার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে: মাওলানা আবদুর রব ইউসুফী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের ফরজ নামাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী জাতীয় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের আয়োজনের সময় উচ্চস্বরে গান-বাজনা ও সাউন্ড সিস্টেমের ব্যবহার নামাজে নিয়োজিত মুসল্লিদের একাগ্রতা মারাত্মকভাবে ব্যাহত করেছে।এটি অত্যন্ত দুঃখজনক যে, একটি ৯২ শতাংশ মুসলমান অধ্যুষিত দেশে জাতীয় মসজিদের নামাজের মতো পবিত্র ও ফরজ ইবাদতের সময় এই ধরনের গাফিলতি ইসলাম ও মুসলমানদের প্রতি চরম অসচেতনতা, অবহেলা ও অসম্মান প্রদর্শন।
 
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।
 
বিবৃতিতে তিনি আরো বলেন,নামাজ আল্লাহর ফরজ বিধান, যা কোনোভাবেই অবহেলার শিকার হতে পারে না। জাতীয় মসজিদের সম্মান রক্ষা করা শুধু সরকারের নয়, জাতির সম্মিলিত দায়িত্ব।যারা এই গাফিলতির সঙ্গে জড়িত, তারা সরাসরি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
 
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার,ভবিষ্যতে জাতীয় মসজিদের আশেপাশে নামাজের সময় সমস্ত ধরনের উচ্চ শব্দযুক্ত কার্যক্রম বন্ধে প্রশাসনিক নির্দেশনা জারি করার,সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা ও আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করার দাবি জানান‌।
 
তিনি বলেন,আমরা আশা করি সরকার, ক্রীড়া মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনাবলি পুনরাবৃত্তি না ঘটে।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ