পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর শহরের পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদে তিনি কালেমা পাঠের মাধ্যমে ইসলামে দীক্ষিত হন।
জানা গেছে, ইসলাম গ্রহণের আগে ওই রাশিয়ান নাগরিকের নাম ছিল সেরগি। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. আব্দুল্লাহ। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে অভিনন্দন জানান।
মো. আব্দুল্লাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান Rosatom-এ কর্মরত রয়েছেন।
পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হক জানান, সংশ্লিষ্ট রাশিয়ান নাগরিক স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং নিজ আগ্রহে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার জন্য দোয়া করা হয় এবং তিনি সবার কাছে নিজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
জেডএম/
