বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ প্রকল্পে স্থানীয় ধর্মীয় সংগঠন ও নাগরিকদের প্রতিবাদ রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা

হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ পালন শেষে আপন আপন দেশে ফিরছেন হাজিগণ। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবছর লাখ লাখ মানুষ সৌদি যান হজ পালন করতে। দীর্ঘ ভ্রমণ, শারীরিক পরিশ্রম, ভিড়, গরম ও বৈরী আবহাওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। তাই হজের পবিত্র সফর শেষে পরিমিত বিশ্রাম ও সঠিক স্বাস্থ্যসচেতনতা জরুরি।

কেন চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি

পবিত্র হজের কষ্টসাধ্য সফর শেষে শরীরে দেখা দিতে পারে নানা রোগ-ব্যাধি, জটিল ও কঠিন সমস্যা। যেমন—অতিরিক্ত দুর্বলতা, জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ ডায়রিয়া বা পেটের সমস্যা। পেশিব্যথা, ঘুমের সমস্যা বা ত্বকের সমস্যা হওয়াও অসম্ভব নয়। তাই হজের সফর শেষে যেকোনো ছোট-বড় সমস্যা দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। যেন পুরোনো দীর্ঘমেয়াদি রোগের বর্তমান অবস্থা এবং নতুন কোনো রোগ হয়েছে কি না, তা জানা যায়।

হজের ক্লান্তি কমাতে করণীয়

পর্যাপ্ত বিশ্রাম: হজের সফর থেকে ফিরে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। এই সময় প্রয়োজন পর্যাপ্ত ঘুম, (প্রয়োজনে) হালকা কাজ করা, তবে অতিরিক্ত পরিশ্রম এড়ানো উচিত।

পানি ও পুষ্টি গ্রহণ: পর্যাপ্ত পানি পান করা। প্রয়োজনে ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) ব্যবহার করা। সুষম খাবার, ফল ও শাকসবজি বেশি বেশি গ্রহণ করা।

সংক্রমণ থেকে সুরক্ষা: হাত পরিষ্কার রাখা, প্রয়োজনে মাস্ক ব্যবহার ও ভিড় এড়িয়ে চলা উচিত।

নিয়মিত ওষুধ গ্রহণ: যাঁরা পূর্ব থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগে আক্রান্ত, তাঁদের ওষুধ বন্ধ করা উচিত নয় এবং নিয়মিত ডোজ অনুসরণ করা জরুরি।

হজ সফর শেষে হঠাৎ কাজের চাপ না নিয়ে ধীরে ধীরে কর্মব্যস্ততায় ফিরতে হবে। এ ক্ষেত্রে পরিবারের সমর্থন ও বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা ও সচেতনতা আরও বেশি জরুরি।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ