বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭


গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ প্রকল্পে স্থানীয় ধর্মীয় সংগঠন ও নাগরিকদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে একটি বৃহৎ রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ধর্মীয় সংগঠন ও সচেতন নাগরিক সমাজ।

বুধবার (১০ জুন) বিকেলে গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমাম-ওলামা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মুফতি মানছুর রহমান খান। তিনি বলেন, হোসেনপুর ইউনিয়নে একটি বড় আকারের রামমূর্তি নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যা নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ, আলোচনা ও নিরাপত্তা সংশয় তৈরি হয়েছে।

তিনি আরও দাবি করেন, রংপুর বিভাগের মতো একটি স্পর্শকাতর এলাকায় এ ধরনের বৃহৎ স্থাপনা নির্মাণ ভবিষ্যতে সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনার ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিষয়টি রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে প্রকল্পের উদ্যোক্তা হিসেবে উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরা হয় এবং প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের উৎস ও সম্ভাব্য বিদেশি সম্পৃক্ততা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

এর আগে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

৮ দফা দাবির মধ্যে রয়েছে—প্রকল্পের কার্যক্রম বন্ধ করা, অর্থায়নের উৎস অনুসন্ধান, ব্যাংক হিসাব ও সম্পদের তদন্ত, বিদেশি কোনো সম্পৃক্ততা আছে কি না তা যাচাই, এবং সামগ্রিকভাবে জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির বিষয়টি পর্যালোচনা করা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান এবং আইনগত ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করেন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ