রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১০ জুন) বিকেলে ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশে একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
কীভাবে আগুন লেগেছে বা আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরএইচ/