মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

রমজানে নারীর কাজের রুটিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ramadan-woman_ourislam24নাঈমা তামান্না : প্রতিটি মুসলিম রমণী বিপুল আনন্দ ও আগ্রহের সাথে রমজান মাসকে স্বাগত জানায় । কারণ সংসার ঘরবাড়ি সামলাতে সামলাতে এই মাসের মত অন্য কোন মাসে তাদের এতো ইবাদত বন্দেগী করার ফুরসত মেলে না।

এই একটা মাস, যে মাসে প্রত্যেক আমলের সাওয়াব সত্তরগুণ বৃদ্ধি করে দেয়া হয়। আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সুযোগ এ মাসেই। এ মাসে শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয়। জান্নাতের দরজাসমুহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমুহ বন্ধ করে দেয়া হয়। দৈনিক অগণিত জাহান্নামিকে মুক্তি দেয়া হয়। হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেছেন, বনী আদমের সমস্ত ভালো কাজ তাদের নিজেদের জন্য, একমাত্র রোজা হল আমার জন্য। সুতরাং রহমত, বরকত, নাজাত ও কল্যাণের এই মহিমান্বিত মাসের একটি মুহূর্তও বিফলে যেতে দেয়া যাবে না। তাই প্রত্যেকের উচিত হবে রমজানের দিনগুলো কীভাবে কাটাবে তার একটা খসড়া করে ফেলা। সময়টাকে ভাগ করে নেয়া। বিশেষ করে নারীদের জন্য এটা অতীব জরুরি। প্রয়োজনে রুটিন করে তা ঘরের দেয়ালে টানিয়ে দেয়া যেতে পারে। যাতে আমলে কোন প্রকার কমতি না থাকে।

গৃহিণীদের কাজের তালিকা ও কর্মজীবী মহিলাদের কাজের তালিকা ভিন্ন হওয়ায় তাদের রুটিনও ভিন্ন হবে। ছোট বাচ্চাওয়ালা মায়েদের ব্যস্ততা অন্যরকম। যদিও তাদের জন্য রুটিন ফলো করা কষ্টসাধ্য তবুও চেষ্টায় ত্রুটি রাখবে না। তাদের জন্য করণীয় হবে যথাসম্ভব বাচ্চার ঘুমের সময়টা পূর্ণ কাজে লাগানো। তবে রুটিন অবশ্যই করবে। তাহলে আমলের তাকাযা থাকবে। রুটিনে যা থাকতে পারে

১. সংসারের কাজ, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্নাবান্না ও আনুসাঙ্গিক কাজকর্ম কখন আঞ্জাম দেবে এবং সে কাজে কতটুকু সময় ব্যয় করবে।
২. কোন কোন ওয়াক্তে দৈনিক কয় রাকাত নফল নামাজ পড়বে।
৩. দৈনিক কতপারা কুরআন তেওয়াত করবে।
৪. সুন্নত আমলের খাতায় সমস্ত সুন্নত আমলের পাশাপাশি মেসয়াকের হিসেব থাকা জরুরি।
৫. দোয়া ও জিকির আজকারের জন্য একটা সময় নির্ধারণ করা।
৬. বিশ্রামের সময়টুকুও নির্ধারিত হলে ভালো হয়। রাতে কত সময় ঘুমাবে সেটাও তালিকায় থাকতে পারে।

রহমত, বরকত, নাজাত ও কল্যাণের এই মহিমান্বিত মাসের একটি মুহূর্তও বিফলে যেতে দেয়া যাবে না। তাই প্রত্যেকের উচিত হবে রমজানের দিনগুলো কীভাবে কাটাবে তার একটা খসড়া করে ফেলা। সময়টাকে ভাগ করে নেয়া। বà