আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইয়ারোস্লাভল অঞ্চলটি মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
তাস আরও জানিয়েছে, দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আতশবাজি কারখানায় আগুন লাগার ঘটনায় মৃà