মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি কর্মকর্তাদের ও উগ্র বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে উসকানি সৃষ্টি করে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের এক কর্মকর্তা ও একদল উগ্র বসতি স্থাপনকারীর প্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ ও কঠোর প্রতিবাদ জানায়। তাদের এ কর্মকাণ্ড দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি অবমাননা বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে সৌদি আরব পুনর্ব্যক্ত করেছে, ফিলিস্তিনি জনগণ ও দখলকৃত ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে উসকানিমূলক, অবৈধ ও সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনকারী যেকোনো হামলা ও উসকানি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা রক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে দেশটি।

এর আগে ২০২৬ সালের আগস্টে আম্মানে অনুষ্ঠিত আরব ও ইসলামি দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকেও আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করা হয়। বৈঠকে পবিত্র স্থানগুলো ঘিরে উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

সৌদি আরবের সাম্প্রতিক অবস্থান থেকে স্পষ্ট, আল-আকসা মসজিদের মর্যাদা ও বিদ্যমান ঐতিহাসিক-আইনগত অবস্থান পরিবর্তনের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে রিয়াদ তার আপত্তি অব্যাহত রেখেছে।

সূত্র: সৌদি গেজেট

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ