মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে সেনাবাহিনী এবং ইরানের মদতপুষ্ট হুথি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টার সংঘাতে হতাহত হয়েছেন ৪৭৬ জন হুথি যোদ্ধা, দাবি ইয়েমেনের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এ দাবি করেন । 

বিবৃতিতে কর্নেল আল-নুজাইলি বলেন, শনি-রোববার ২৪ ঘণ্টায় ইয়েমেনের উত্তরের দূরতম প্রান্ত থেকে পশ্চিমাঞ্চলীয় উপকূল, দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তৃত এলাকার ১০টি ফ্রন্টে ৩৫৬টি অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। সেসব অভিযানে নিহত হয়েছে এই যোদ্ধারা।

যে দশ ফ্রন্টে যুদ্ধ হয়েছে, সেগুলো পশ্চিম উপকূলের হারাধ, হাজ্জাহ প্রদেশের আল-তুয়াল, উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে কাতিফ, আল বাকা এবং আল্ব, উত্তরপূর্বাঞ্চলীয় জেলা আল জাউফ, পূর্বাঞ্চলীয় জেলা মারিব, দক্ষিণাঞ্চলীয় জেলা লাহজ, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জেলা তাইজ এবং মধ্যাঞ্চলীয় আল বায়দা জেলায় অবস্থিত।

অভিযানে হুথি বাহিনীর কমান্ড সেন্টার, অস্ত্র ও রসদ ডিপো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং শত শত সামরিক যাবনবাহন ধ্বংস করা হয়েছে বলে উল্লেখ করেছেন কর্নেল আল-নুজাইলি।

তিনি বলেছেন, অভিযানে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক রকেট এবং মাঠপর্যায়ে ব্যবহার উপযোগী গোলাবারুদ ব্যবহার করেছে হুথি বাহিনী। তবে হতাহতদের মধ্যে ঠিক কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন— এক্সপোস্টে উল্লেখ করেননি কর্নেল আল-নুজাইলি।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তারপর মাত্র এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি রাজধানী সানা দখল করে। হুথিরা রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদিতে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী।

বর্তমানে রাজধানী সানা, লোহিত সাগর উপকূল, বাব আল-মান্দেব প্রণালি এবং ইয়েমেনের গোটা উত্তরাঞ্চলসহ মোট ভূখণ্ডের অর্ধেকেরও বেশি এলাকা হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে; আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। কয়েক বছর আগে প্রেসিডেন্সিয়াল সরকার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।

উত্তর ইয়েমেনকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করতে গত জুলাই থেকে ইয়েমেনে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

এর আগে রোববার সৌদি দৈনিক আরব নিউজকে কর্নেল আল-নুজাইলি বলেছিলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার— তিন দিনে , অর্থাৎ ৭২ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে মোট ৭৫৬টি সামরিক অভিযন পরিচালনা করেছে ইয়েমেনের সেনাবাহিনী। সেসব অভিযানে নিহত এবং আহত হয়েছেন ২ হাজার ৩১৬ জন হুথি যোদ্ধা।

সূত্র: আনাদোলু এজেন্সি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ