মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে আগামী ১৩ ও ১৪ নভেম্বর (শুক্র ও শনিবার) দুই দিনব্যাপী ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিল প্রতিদিন বাদ আসর থেকে শুরু হবে।

মাহফিলে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মাহফিলের প্রথম দিন বাদ আসরে বয়ান করবেন হজরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। বাদ মাগরিব আলোচনা করবেন হজরত মাওলানা সাজিদুর রহমান ও হজরত মাওলানা শরীফ মুহাম্মাদ। বাদ এশায় বয়ান করবেন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ও হজরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আযহারী।

দ্বিতীয় দিন বাদ আসরে বয়ান করবেন হজরত মাওলানা ইমদাদুল্লাহ । বাদ মাগরিব আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি জাফর আহমদ ও হজরত মাওলানা মাহফুজুল হক। বাদ এশা বয়ান করবেন হজরত মাওলানা নূরুল ইসলাম অলিপুরী, হজরত মাওলানা মুশতাকুন্নবী ও হজরত মাওলানা মুফতি হামেদ জাহীরী।

মাহফিলে সভাপতিত্ব করবেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ ও ঐতিহাসিক শহীদী মসজিদের মুহতামিম ও মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশীদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরাতুন্নবী (সা.)-এর এ দীনি মাহফিলে সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত হয়ে বয়ান শোনার এবং মাহফিলকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ