বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

এমন অশ্লীলতা কাম্য নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি রাজধানীর দুটি স্কুলে শিক্ষার্থী কতৃক প্রকাশ্যে প্রেম নিবেদনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রথমে ঢাকা কমার্স কলেজ, পরে রাজাউক মডেল স্কুলের প্রেম নিবেদন এবং অশ্লীলতার ভিডিও অভিভাবক এবং সুধীজনদের জন্য চিন্তার কারণ হয়েে দাঁড়িয়েছে। কেউ কেউ এটিকে স্বাভাবিক ঘটনা মনে করলেও অনেকেই একে নোংরামির সঙ্গে তুলনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশ্যে প্রেম নিবদেনের পর এসব ভিডিও ইন্টারেেনটে ছড়িয়ে দেওয়া সুস্থ মস্তিষ্কের কাজ নয়। যারা এমনটি করছে তারা অবশ্যই ভুল করছে। এমন ঘটনার প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছেন চার তরুণ। মতামত নিয়েছেন আলফাতাহ মামুন

সিডর সুমন
কলিকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, ভারত

Sidor Sumonসম্প্রিতিক সময়ে আমাদের দেশে নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। কাগজ এবং ইন্টাননেটের কল্যাণে এসব এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে। প্রকাশ্যে প্রেম নিবেদন ব্যক্তিগতভাবে আমি সমর্থণ করি না। এটি নৈতিক অবক্ষয়ের চরম বিপর্যয়। তাছাড়া ওরা যে বয়সে এগুলো করছে তা সত্যিই বাড়াবাড়ি রকমের অন্যায়। সংশ্লিষ্ট কতৃপক্ষ তাদের ব্যপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এ ধারা অব্যহত থাকা চাই। পাশাপাশি অভিভাকদেরও আরো সচেতন হওয়া প্রয়োজন।

প্রিয়া
সরকারি আজজিুল হক কলজে, বগুড়া

13393308_563846793788306_757234891_nএটি একধরনের বিকৃত রুচির পরিচয়। মানুষ কি করবে না করবে এগুলো রাস্তায় করে বেড়ানো অনুচিত। মানুষের একটা আদর্শ আছে, তার বোধ ও বিবেক আছে। এসবের পরও এমন কাজ এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। কোন সম্ভ্রান্ত ঘরের সন্তান এ ধরনের লজ্জাজনক কাজ করতে পারে না। আমার কাছে মনে হয় এরা পারিবারিকভাবে শৃঙ্খলার শিক্ষাটা পায়নি। এ জন্য তাদের বাবা মা-ই দায়ী। সন্তানকে তারা সেভাবে গড়তে পারেনি যেভাবে একজন সুস্থ মানুষ চলে।
আমিনুল ইসলাম রোমান
হাজী মিসির আলি বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়নগঞ্জ

Aminul Islam Romanআমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ঘটনাটি লজ্জা দিয়েছে। মানুষ আমাদের নিয়ে হাসাহাসি এবং বিদ্রুপ করেছে। এই কাজের প্রতি সমর্থন দেয়ার কোনো কারণ দেখি না। অনেকেই ইনিয়ে বিনিয়ে এটাকে জায়েজ করার কায়দা খুঁজেছেন। একজন মন্ত্রী মহোদয়ও এর বৈধতা দিতে আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন। এটি সত্যিই লজ্জাজনক ঘটনা। এরা রাস্তাকে নিজের পৈত্রিক ভিটা বানিয়েছে। যেন এখানে তারাই চলে, তারাই হাঁটে। যা ইচ্ছে করে গেলাম। ভাবতে খুব ভয়াবহ লাগে, পাবলিক প্লেসে ধুমপান যেখানে অবৈধ সেখানে নারী পুরুষ রাস্তায় অশ্লীয় কাজের প্রপোজ করছে। জড়িয়ে ধরছে, ফুল দিচ্ছে। এগুলো আবার ভিডিও করে নেটেও দেয়া হচ্ছে। এ অশ্লীলতার যাত্রা আর কতদূর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ