বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

পড়ার বিষয় ব্যারিস্টারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lawআওয়ার ইসলাম ডেস্ক : বিশ্বে সম্মানজনক পেশাগুলোর মধ্যে আইন পেশা অন্যতম। বাংলাদেশে যারা এই পেশায় নিয়োজিত তাদের বলা হয় এ্যাডভোকেট বা উকিল। আমেরিকায় আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি। তেমনি অস্ট্রেলিয়ায় আইনজীবীকে বলা হয় ব্যারিস্টার।

যারা এ পেশায় ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ব্যারিস্টারি কোর্সটি হতে পারে অন্যতম সহায়ক। ব্যারিস্টার অ্যাট ল’র সংক্ষিপ্ত রূপ হলো বার অ্যাট ল’। ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পেতে ৯ মাসের বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) করতে হয়। ব্রিটিশ বিশ্ববিদ্যালয় এবং তাদের অধিভুক্ত কিছু প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি এলএলবি অনার্স পাস করে তবে তাকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে হলে আবার নতুন করে কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি বা এলএলএম পাস করতে হবে। দেশে বসে ব্যারিস্টারি পড়তে চাইলে ভূঁইয়া একাডেমীতে বার অ্যাট ল’ পড়ার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে এইচএসসি বা সমমানের শিক্ষার্থীরা ভূঁইয়া একাডেমিতে (ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্বীকৃত) ২/৩/৪ বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্সে ভর্তি হতে পারেন। শিক্ষার্থীরা ইংল্যান্ডের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে ও একই সময়ে পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা নেয়া হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। ইংল্যান্ডেই এসব উত্তরপত্র মূল্যায়ন করা হয়। সার্টিফিকেটে লেখা থাকে ইউনিভার্সিটি অব লন্ডন। এলএলবি করার পর ইংল্যান্ডে সরাসরি বার ভোকেশনাল কোর্সে ভর্তি হওয়া যায়। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লন্ডন এর অধিনে দূরশিক্ষণ পদ্ধতিতে আইনি পেশার এই ডিগ্রি নেয়ার সুযোগ রয়েছে। তবে বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের জন্য ইংল্যান্ডে যেতেই হবে।

ইংল্যান্ডের অনেকগুলো বিশ্ববিদ্যালয় বার প্রফেশনাল ট্রেনিং কোর্স করায়। তাদের যে কোন একটি হতে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স শেষ করার পর ইংল্যান্ডের চারটি ইন’স-এর যেকোনো একটি থেকে বার এ্যাট ল’ এর সনদ প্রদান করে। অর্থাৎ লিন্কনস্ ইন, গ্রেইস ইন, ইনার টেম্পল ও মিডল টেম্পল এই চারটি ইন’স এর মধ্যে যেকোনো একটি আপনাকে বেছে নিতে হবে। সাধারণত আগস্ট-সেপ্টেম্বরে বার অ্যাট ল কোর্সে ভর্তি করা হয়। ব্যারিস্টারি দেশে বসে অল্প খরচে করতে পারেন। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) ডিগ্রিটা যদি ঘরে বসে নিতে চান, তবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও বাংলাদেশি প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ ৬.৫০ থেকে ৯ লাখ টাকা লাগবে।

ইংল্যান্ডে গিয়ে পড়তে চাইলে শুধু টিউশন ফি বাবদ লাগবে ৫০ থেকে ৬০ লাখ টাকা। বার ভোকেশনাল কোর্সের বর্তমান টিউশন ফি ১২ থেকে ১৮ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় এ ফি ১৫ থেকে ১৮ লাখ টাকা। বার অ্যাট ল’ কোর্সটির মেয়াদ ৯ মাস।

আওয়ার ইসলাম টোয়েন্টিাফোর ডটকম / এএফএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ