শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আমরা কি তাহলে মিশরের কেউ নই?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

misorওয়ালি খান রাজু : মুসলমানদের পবিত্র মাস রমজান। এই রমজানে মিশরে চলছে তীব্র পানির সংকট। দেশটির দক্ষিনাঞ্চলে এই সংকট প্রকট আকার ধারন করেছে।

জানা যায়, সারাদিন রোজা রেখে মিশরীয় মুসলিমরা ইফতার ও সাহরিতে তাদের প্রয়োজনীয় পানি পাচ্ছেন না, অনেক স্থানে অজুর জন্যও পানি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসি সরকারের পতনের পর সামরিক শাসিত সিসি নেতৃত্বাধীন মিশরে খাদ্য মূল্যও চড়াও আকার ধারণ করেছে। মিশরের কেন্দ্রীয় ব্যাংক জানায়, খাদ্যের দাম গত বছরের তুলনায় ১২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মিশরের উত্তরাঞ্চলের আল দাখালিয়া প্রদেশের বাসিন্দা মোহাম্মাদ আল সাইদ
স্থানীয় সংবাদ মাধ্যম মাসর আল আরাবিয়াকে জানান, প্রেসিডেন্ট সিসি নাকি চিরজীবী মিশরের কামনা করেন আর এদিকে আমাদের শিশুরা পানির পিপাসায় মারা যাচ্ছে! তাহলে আমরা কি মিশরের কেউ নই?

মুসলিম ব্রাদারহুডসহ মিশরের বিভিন্ন ইসলামী সংগঠন, বিভিন্ন দাতব্য সংগঠন, এবং মানবাধিকার সংগঠনসমূহ পানি সংকট, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জন্য ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করেছে এবং অতি দ্রুত এসব সমস্যা সমাধানে তৎপর হতে সরকারকে তারা আহ্বান জানায়।
সূত্র : মিডল ইস্ট আই