সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ঘরে ঘরে ইসলামি বই পৌঁছে দিচ্ছে কিতাবঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kitabgharমাহফুজ তানিম : বিশ্বব্যাপী ইসলামের অগ্রযাত্রা বেড়ে চলছে; এটা এখন অনস্বীকার্য সত্য। মানবিক ঔদার্যের ধর্ম ইসলাম সম্পর্কে একবিংশ শতাব্দীর আধুনিক মানুষের ক্রমবর্ধমান কৌতুহল প্রতিনিয়ত ইসলামচর্চায় নতুন দিগন্তের দ্বার উন্মোচন করছে। আর এই অগ্রযাত্রার পেছনে অসামান্য অবদান হলো ইসলামী পুস্তক ও প্রকাশনা জগতের। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশেই বিগত এক দশকে ইসলামী গ্রন্থ ও সাহিত্যজগতে নীরব বিপ্লব সাধিত হয়েছে। কোরআন শরীফ,তাফসির-হাদিসগ্রন্থের অনুবাদসহ ইসলামী ঐতিহ্য ও জীবনব্যবস্থা বিষয়ক অসংখ্য মৌলিক গ্রন্থ রচিত হয়েছে এবং এখনও হচ্ছে। কিন্তু এতো বিপুল পরিমাণ গ্রন্থের সবগুলোই বিশুদ্ধ ইসলামি চেতনার প্রতিনিধিত্ব করছে না। ভিত্তিহীন অনির্ভরযোগ্য বইয়ের সংখ্যাও অনেক। এ বইগুলো পড়ে অনেক সরলমনা পাঠক ইসলাম সম্পর্কে বিভ্রান্তির শিকার হয়ে থাকেন। তাছাড়া আধুনিক মানুষের কর্মব্যস্ত জীবনযাপনের প্রতিযোগিতায় ইসলামি বইপাঠে সময় বরাদ্দ দেয়াও ক্রমশ কঠিন হয়ে পড়ছে। যারা ঢাকায় থাকেন, যানজটের দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের জন্য ইসলামি বই কিনতে যাওয়ার আগ্রহ অনাগ্রহে রূপ নেয়। আর ঢাকার বাইরে ধর্মীয় বইয়ের দুষ্প্রাপ্যতা ধর্মীয় জ্ঞানচর্চার বড় প্রতিবন্ধক। সারাদিনের প্রচণ্ড ব্যস্ততা সেরে দিন শেষে সবাই ইন্টারনেটেই স্বস্তি খোঁজেন। অনেক ইসলামপ্রেমী ইন্টারনেটে রক্ষিত ধর্মীয় তথ্য গ্রহণ করে বইপাঠের আগ্রহ মেটান। কিন্তু ইন্টারনেটভিত্তিক সব তথ্যাবলী অনেক সহজলভ্য বা বহুল প্রচারিত হলেও নির্ভরযোগ্য নয় ।

এতগুলো ভিন্ন ভিন্ন সমস্যার একক সমাধান প্রচেষ্টার অংশ হিসেবেই যাত্রা শুরু অনলাইনভিত্তিক বই বিক্রির ওয়েবসাইট কিতাবঘর ডটকমের ( www.kitabghor.com) । ঢাকার মিরপুরের একজন মানুষ বিশুদ্ধ ইসলামি আকীদাসংবলিত যে বইটি কিনতে পারছেন; সুদূর সন্দ্বীপের একজন সেই বইটি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন -এমন অভাবনীয় দৃশ্য প্রতিনিয়ত ঘটছে কিতাবঘর ডটকমের কল্যাণে। সর্বোচ্চ চল্লিশ টাকা খরচে দেশের যে কোন প্রান্তে সব ধরণের ইসলামি বই পৌঁছে দিতে বদ্ধপরিকর তারা।

কিতাবঘর ডটকমের অন্যতম উদ্যোক্তা মুফতি নুরুন্নবী তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানান, 'বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তর মুসলিম দেশ। শতাব্দীর পর শতাব্দী এ দেশের মানুষ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ধর্ম পালন করে আসছে।কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সঠিক ইসলামের শিক্ষা বা বই পৌঁছে না। ফলে জন্ম নেয় নানা কুসংস্কার ও অন্ধবিশ্বাস। এই সমস্যার সমাধানকল্পে আমরা কয়েকজন গড়ে তুলেছি কিতাবঘর ডটকম। এর মাধ্যমে আমরা দেশ বিদেশের নামকরা ইসলামি স্কলার ও প্রকাশনীর নির্ভরà¦