বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

রমজানে যে কারণে বন্ধ থাকে ‘আবুল হোটেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abul hutelহাসান অাল মাহমুদ : রাজধানী ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত অাবুল হোটেলকে কে না চিনেন। বাসের হেল্পার, কন্ট্রাকদের মুখের পেনা ঝরতে থাকে এ এলাকায় অাসতেই 'অাবুল হোটেল নামেন, অাবুল হোটেল নামেন' বলতে বলতে।আবুল হোটেল এই এলাকার জন্য নামকরা এবং খুবই জমজমাট হোটেল।

জানা যায়, প্রতি রমজান মাসে রোজা উপলক্ষে হোটেল মালিক জনাব আবুল হোসেন সকল কর্মচারীকে অগ্রিম বেতন, বোনাস দিয়ে পুরা মাসের জন্য হোটেলটি বন্ধ রাখেন।

অাবুল হোসেনের ভাগিনা ফাহিম সিদ্দিকী এই প্রতিবেদককে জানান, সেই ছোটবেলা থেকেই দেখে অাসছি রমজান এলে অাবুল মামা হোটেলের সবকার্যক্রম বন্ধ রেখে কর্মচারীদের অগ্রীম বেতন,  বোনাস দিয়ে রাত-দিন রমজানের পুরোমাস বন্ধ রাখেন হোটেলটি। রাতে তো খোলা রাখতে কোন সমস্য নাই এই প্রশ্ন রাখলে তিনি বলেন, সকল কর্মচারীদেরতো ছুটিই দিয়ে দেন। তিনি অারো জানান, অামি অামার আম্মার কাছে শুনেছি, নানা মৃত্যুর আগে ওছিয়ত করে গিয়েছিলেন রোজায় হোটেলটি বন্ধ রাখতে। অবশ্য আবুল মামাও যথেষ্ট আল্লাহ্ভক্ত একজন মানুষ ।

তিনি অারো বলেন, আশ্চর্যের বিষয় আমাদের এই যুগে যখন অধিক লাভের আশায় হোটেল মালিকরা আল্লাহর ভয় ভুলে গিয়ে পর্দা টানিয়ে অবৈধভাবে বেরোজাদারদের জন্য খাওয়ার ব্যবস্থা করে, তখন রমজানের মর্যাদা রক্ষায় একজন মালিক তার জমজমাট হোটেলটি পুরা এক মাসের জন্য বন্ধ রাখেন! যারা বলে বর্তমানে এমন মানুষ নেই, তাদের জন্য এটি একটি উপমা। আর যারা চায় তাকওয়ার উপর চলতে, তারা এটাকে
শিক্ষা হিসেবেই গ্রহণ করতে পারেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ