শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

এরদোগানকে ধন্যবাদ জানাল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hamas-ardoganঢাকা : ইসরায়েলের সঙ্গে বিরোধপূর্ণ  বিষয়ে তুরস্কের সমাধানের পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে স্বাগত জানিযেছে হামাস। অবরুদ্ধ গাজা সিটির ক্ষমতাসীন ইসলামপন্থী দল হামাসের নেতারা মঙ্গলবার এ শুভেচ্ছা জানান।

হামাসের নেতারা আশা করেছেন, তুরস্ক ও ইসরাইলের মধ্যে চুক্তির ফলে গাজা উপত্যকার দুর্ভোগ লাঘব হবে। সেই সঙ্গে খাদ্য সরবরাহ বাড়বে। এছাড়া গাজার উন্নয়নে তুরস্ক ত্রাণ সামগ্রী সরবরাহ করতেও আর কোনো বাধাপ্রাপ্ত হবে না।

রিসেপ তাইয়েব এরদোগানের একে পার্টি তুরস্কে ক্ষমতায় আসার পর থেকেই যুদ্ধবাজ ইসরাইলের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে।

২০১০ সালে গাজার অবরোধ ভাঙার জন্য তুরস্কের ফ্লোটিলা গাজায় পৌঁছার চেষ্টাকালে ইসরাইলি বাহিনীর গুলিতে নয় তুর্কি নাগরিক নিহত হলে সম্পর্ক তলানিতে ঠেকে।

/এআর