মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

হামলাকারী খায়রুলের বাবা-মা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khairulডেস্ক নিউজ : রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হত্যাযজ্ঞে অংশ নেয়া জঙ্গিদের মধ্যে বগুড়ার খায়রুল অন্যতম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে বাবা-মা ও প্রতিবেশিরা খায়রুলকে চিনতে পারেন। এ ঘটনার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় খায়রুলের বাবা আবু হোসেন ও মা পেয়ারা বেগমকে আটক করে পুলিশ।

খায়রুল বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপনিগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবু হোসেনের ছেলে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে খায়রুল বড়।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া দারুল হাদিস সালাদিয়া মাদরাসায় পড়াশুনা শুরু করে খায়রুল। এরপর বিহিগ্রাম ডিইউ সেন্ট্রাল ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করে।

এ ব্যাপারে চোপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী জানান, প্রথমে গণমাধ্যমে ছবি দেখেই গ্রামে জানাজানি হয়। রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ একটি ছবি নিয়ে বাড়িতে আসেন। প্রথমে তার বাবা-মা ছবিটি চিনতে পারছেন না বলে জানান। পরে পুলিশ কর্মকর্তারা খায়রুলের ছবি দেখতে চাইলে বিষয়টি বেরিয়ে আসে। পরে পুলিশ খায়রুলের মা-বাবাকে আটক করে নিয়ে যায়।

এ সময় খায়রুলের মা পেয়ারা বেগম পুলিশকে জানায়, এক বছর ধরে খায়রুল বাড়ি থেকে নিখোঁজ ছিল। স্থানীয় সাংবাদিকদের কাছে হারানো বিজ্ঞপ্তি দেয়ার জন্য আট-নয় মাস আগে গিয়েছিলেন বাবা-মা। কিন্তু থানায় জিডি করতে হবে বলে আর বিজ্ঞপ্তি দেননি।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস