মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

নতুন ওমরাহ মৌসুম শুরুর পর ১০৯টি দেশ থেকে ১২ লাখের বেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এবার ওমরাহ ভিসায় সৌদি আরবে আসা যাত্রীর সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে ইস্যু করা ওমরাহ ভিসার সংখ্যাও বেড়েছে ২৭ শতাংশ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ওমরাহ মৌসুমের শুরু থেকে ৩০ মহররম পর্যন্ত ১০৯টি দেশ থেকে ১২ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। বিপুলসংখ্যক মুসল্লির সেবা ও যাত্রা সহজ করতে সৌদি ওমরাহ কোম্পানি এবং বিভিন্ন দেশের ওমরাহ এজেন্টদের মধ্যে ৪ হাজার ২০০টির বেশি চুক্তি সম্পন্ন হয়েছে।

সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার ব্যবহারও বাড়ানো হয়েছে। এর আওতায় ‘নুসুক’ (Nusuk) অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ওমরাহসংক্রান্ত বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় পারমিট গ্রহণের সুযোগ রয়েছে।

২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব প্রশাসনিক ও ডিজিটাল ব্যবস্থাপনায়ও বিভিন্ন প্রস্তুতি জোরদার করেছে। এর লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আল্লাহর মেহমানদের ইবাদত ও ভ্রমণ আরও সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করা।

উল্লেখ্য, সৌদি আরবের ভিশন ২০৩০-এর অন্যতম লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং ভবিষ্যতে আরও বেশি মুসল্লির জন্য ওমরাহ পালনের সুযোগ তৈরি করা। সূত্র: দ্য গেট টু হারামাইন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ