শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

তুরস্ক চাইলে গুলেনকে বহিস্কার করবে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk7b0cd328ee4adcd_800C450 copyআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার বলেছে, তুরস্ক চাইলে সাম্প্রতিক অভ্যুত্থানে দেশটির বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে বহিষ্কার করতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোন অনুরোধ জানায়নি তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান শনিবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া ভাষণে জোর দিয়ে বলেছিলেন, ‘গুলেনকে আংকারার কাছে হস্তান্তর করা উচিত। এ সময় তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে ফেরত দেয়ার বিষয়ে আংকারা ওয়াশিংটনের দাবি প্রত্যাখ্যান করে নি। সে কারণে গুরলেনের বিষয়ে তুরস্কের দাবি গ্রহণ করা।’

এরদোগানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিলো মার্কিন সরকার।

লুক্সেমবার্গে এক সংবাদ সম্মেলনে কেরি বলেছেন, ‘গুলেন সম্পর্কে যে প্রশ্ন উঠেছে আমরা সম্পূর্ণভাবে তা মেনে নিচ্ছি এবং অবশ্যই আমরা তুর্কি সরকারকে বলব গুলেনের অন্যায় সম্পর্কে যথাযথ প্রমাণ দিন। যদি তুরস্ক সে প্রমাণ দিতে পারে তাহলে আমেরিকা তা গ্রহণ করবে এবং সে অনুযায়ী সঠিক ব্যবস্থা নেব।’

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম অভিযোগ করেন, গুলেনের সমর্থকরা এ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত।

গুলেন অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ