মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ঘাঁটি থেকে অভ্যুত্থানকারীরা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

wtf copyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ইনজারলিক বিমান ঘাঁটি থেকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম আজ রোববার এ খবর দিয়েছে।

তুরস্কের ইনজারলিক নামে এ ঘাঁটিটি ব্যবহার করে আমেরিকা। সেখান থেকে তুর্কি বিমান বাহিনীর জেনারেল বেকির এরকান ভানকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার সঙ্গে তার অনুগত বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আটক করা হয়।

অভ্যুত্থানকারীরা এ বিমান ঘাঁটি থেকে জঙ্গিবিমানে জ্বালানি নিয়েছে বলে ধারণা করছে তুরস্কের সরকার।

গত বছর এই বিমান ঘাঁটিটি আমেরিকাকে ব্যবহারের অনুমতি দেয় তুরস্ক।

ইনজারলিক বিমান ঘাঁটিটি কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে মার্কিন যুদ্ধবিমান এ-১০ রয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর যে ছয়টি ঘাঁটি রয়েছে এটি তার একটি। সেখানে পরমাণু বোমাও রাখা হয়েছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ