মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

তুরস্কে ট্রেনে বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turkish-flag-02 copyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চল থেকে ইরান-অভিমুখে ছেড়ে যাওয়া একটি মালবাহী তুর্কি ট্রেনে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।

ইরান সীমান্তের ৩০ কিলোমিটার দূরে থাকতে ট্রেনটিতে বোমা হামলা হয়। হামলায় কেউ নিহত হয় নি তবে ট্রেনের দুই তুর্কি নিরাপত্তা রক্ষী সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।

তুরস্কের ভান প্রদেশের গভর্নরের কার্যালয় থেকেবোমার হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র গেরিলাদেরকে দায়ী করা হয়েছে।

তুর্কি সামরিক বাহিনী এবং পিকেকে গেরিলাদের মধ্যে গত বছর থেকে সংঘর্ষ জোরদার হয়েছে। তুর্কি কর্তৃপক্ষ ওই এলাকা দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল নিষিদ্ধ করেছে। তবে সীমিত পর্যায়ে পণ্যবাহী ট্রেন চলাচলের অনুমতি রয়েছে। এ এলাকায় এর আগেও ইরান অভিমুখী পণ্যবাহী ট্রাক হামলার শিকার হয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ