ঢাকা: ধর্মের পরিবর্তন হচ্ছে আপনার অতীত বিশ্বাসের সঙ্গে এক প্রকার যুদ্ধ এবং গভীরভাবে চিন্তা করা যে, আল্লাহ কে?
আত্মার অনুসন্ধান ও ইসলামে ধর্মান্তরিত হওয়ার সময়টা বর্তমানে আমেরিকায় একটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রতিনিয়ত ইসলাম ভীতি বৃদ্ধি পাচ্ছে এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় বিশ্বাস রক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।
ধর্মান্তরিতরা কোথা থেকে এসেছে এবং তাদের ধর্মীয় গন্তব্য কি ছিল ইত্যাদি। ধর্মান্তরিতদের প্রায়ই তাদের বিশ্বাসের যাত্রায় এসব অপ্রত্যাশিত মন্তব্যের মুখোমুখি হতে হয়।
[caption id="" align="alignright" width="353"]
তিনি ‘আমাদের ঘাড়ের শিরা চেয়েও কাছাকাছি’ অবস্থান করেন। এ জন্য কুরআন শিক্ষা এবং নামাজের মাধ্যমে আমাদের বিশ্বাস এবং আধ্যাত্মিকতা বৃদ্ধির জন্য সবাইকে প্রচেষ্টা চালানো দরকার।ক্রিস্টিন জ্রেমসস্কি (৫৫)। ওয়াশিংটন ডিসির এই নারী খ্রিস্টীয় লুথেরান চার্চ থেকে ইসলামে ধর্মান্তরিত হন।[/caption]
যেমনটি বলছিলেন ৫৫ বছর বয়সী এই নারী, ‘আমার ব্যক্তিগত বিশ্বাসের যাত্রা আল্লাহ সর্ম্পকে বোঝার স্বচ্ছ ধারণা এনে দিয়েছে। এর অর্থ এই নয় যে, আমি আল্লাহ সম্পর্কে সবকিছু জানি কারণ তার সম্পর্কে বোঝার ক্ষমতা আমাদের খুবই সীমিত। কিন্তু যখন আমি একজন প্রোটেস্ট্যান্ট এবং পরে যখন একজন ক্যাথলিক ছিলাম তখন ঈশ্বরকে একজন রাগী এবং শাস্তিপরায়ণ বলে মনে হত।’
‘কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ইসলাম আমাকে শিখিয়েছে যে, আল্লাহ কেবল পরাক্রমশালীই নয়, তিনি অসংখ্য গুণে গুণান্বিত। তার ৯৯টি নাম থেকে আমি শিখতে পেরেছি, আল্লাহ হচ্ছে পরম প্রেম, করুণা, উদারতা, সহানুভূতি এবং বিশুদ্ধতার প্রতীক। এছাড়াও তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ন্যায় বিচারক এবং আমাদের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব গ্রহণকারী।’
‘সুতরাং, আমার পূর্ববর্তী বিশ্বাস এবà¦
