মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ভারতে দুই মুসলিম নারীকে ব্যাপক মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pivmdzagdggje copyআন্তর্জাতিক ডেস্ক : ভারতে গরুর মাংস বহনের অভিযোগে পুলিশের উপস্থিতিতে দুই মুসলিম নারীকে ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। গরুর মাংস বহনের অভিযোগে প্রথম পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে’ উগ্রবাদী হিন্দুরা ওই দুই মুসলিম নারীকে ব্যাপক মারধর করেছে।

এ সময় তাঁদের উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। এমনকি পুলিশও। বরং অনেকে এ দৃশ্য মোবাইলে ধারণ করেছে।

আজ মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে মন্দসৌর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই ঘটনার ভিডিওতে দেখা যায় দুই মুসলিম নারীকে মারতে মারতে কোণঠাসা করে ফেলা হচ্ছে। বেশ কয়েকজন মহিলা সমানে ওই দুই নারীকে চড়, থাপ্পড়, ঘুষি মারছিল। এ সময় একজন নারী মাটিতে পড়ে যান। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ মারধর। সেখানে পুলিশ উপস্থিত থাকলেও ওই দুই নারীকে উদ্ধারে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

গরুর মাংস বহনের অভিযোগে তাদের মারধর করা হলেও স্থানীয় এক চিকিৎসক মাংসের নমুনা পরীক্ষা করে জানিয়েছেন এগুলো মহিষের মাংস। মধ্যপ্রদেশে মহিষের মাংস বিক্রি নিষিদ্ধ নয়।

এই দুই নারীকে যারা মারধর করেছে বা যেসব পুলিশ সদস্য সেখানে থাকার পরও তাঁদের (দুই নারী) উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি, তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কিন্তু এখনো ওই দুই নারী গ্রেপ্তার আছেন। কারণ মাংস বিক্রির কোনো অনুমতি তাঁদের নেই।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

[video width="720" height="576" mp4="http://ourislam24.com/wp-content/uploads/2016/07/INDIAN-MUSLIM.mp4"][/video]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ