রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভারতে ২৫০ দলিত পরিবারের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaআওয়ার ইসলাম: ভারতের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ এবং মন্দিরে প্রবেশে বাধা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর ২৫০টি দলিত পরিবার৷

এই দলিত পরিবারগুলোর ওপর নানারকম নির্যাতনও চালানো হতো। গুজরাত, মধ্যপ্রদেশ কিংবা তামিলনাড়ু- সর্বত্রই লাঞ্চিত হয়েছে দলিত পরিবার। আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক৷

জানা গেছে, বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেয়া হয়৷ অভিযোগ, দলিতদের প্রতি বরাবরই এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়৷ একই ছবি কারুর জেলাতেও৷ স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি ৩৫টি পরিবারকে৷ এই পরিস্থিতিতেই এক ইসলামি সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করে৷ এর পরেই ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন দলিতরা৷

এ ঘটনা নতুন নয়৷ গতবছর হরিয়ানায় প্রায় ১০০টি দলিত পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল৷ এ নমুনা থাকা সত্ত্বেও দলিতদের উপর অত্যাচার কমেনি৷ গুজরাতের উনার ঘটনা রাজনৈতিক মহলে যত শোরগোলই ফেলুক, বাস্তবের ছবিটা কিন্তু তেমন বদলায়নি৷ আর তাই স্বধর্মের অত্যাচার সহ্য করতে না পেরেই অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করতে চলেছেন নিপীড়িত দলিতরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ