বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

প্রিজমায় ডুবেছে বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

prisma1

যুবায়ের ইসহাক; ফিচার রাইটার, আওয়ার ইসলাম

ক'দিন ধরে অনলাইনে প্রিজমা নিয়ে এত মাতামাতি। ফেসবুক লগ ইন করলে নিশ্চয় নিউজ ফিডে প্রিজমা অাপডেট দেখেছেন। তবে আপনি কি জানেন এই প্রিজমা কী?

প্রিজমা হল, রাশিয়ার রাজধানী মস্কোর এক অ্যাপ ডেভেলপারের তৈরি একটি অ্যাপ। যা দিয়ে আপনি আপনার ছবিকে হুবহু পেইন্টিংয়ের রূপ দিতে পারবেন।

গত ছয় বছরে প্রচুর ইমেজ-এডিটিং মোবাইল অ্যাপের মধ্যে সবচে' জনপ্রিয়তা পেয়েছে প্রিজমা। ইউজাররা স্মার্টফোনের ক্যামেরা থেকে সদ্য তোলা ছবি বা ইমেজ লাইব্রেরি থেকে ছবি নিয়ে অ্যাপটির ভিন্ন ভিন্ন ৩৩টি ফিল্টার ব্যবহার করে বিখ্যাত শিল্পী অর্থাৎ, পিকাসো, মনেট, ভ্যান গগ, মাঞ্চ, লেভিটান, ক্যানডিনস্কি’র শিল্প ভঙ্গির আদলে ছবির রূপ দিতে পারেন। তাছাড়া ডিসি কমিক বুকের জনপ্রিয় ডিজাইনগুলোর আলোকেও ছবি ফিল্টার করতে পারবেন।

prisma_img

আরো সুবিধা আছে, নিজেদের ছবির পাশাপাশি বিভিন্ন শহর বিল্ডিং-এর প্রিজমা করছেন ব্যবহারকারীরা।

তবে প্রিজমায় বেহুশ জাতি একটু বেশিই আবেগ দেখাতে গিয়ে কাবা শরিফকেও রঙ পাল্টে দিচ্ছেন। ফেসবুকে প্রিজমা করা কাবার ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। যাকে চরম উপহাস বলছেন অনেক ফেসবুকার।

প্রিজমাটি প্রথমে পরীক্ষামূলক ভাবে iPad Pro তে ব্যবহার করা হয়েছিল। এ ছাড়াও iPhone 4S, iPod Touch 5th generation, iPad 2, iPad Mini তেও ব্যবহার করা যাবে অ্যাপটি। তবে, অ্যাপটির অ্যান্ড্রয়েড ভার্সানও ইতোমধ্যে চলে এসেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ