মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আফগানে ৬ বছরের শিশুকে বিয়ে; আলেম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afgan2আওয়ার ইসলাম: ৬ বছর বয়সী এক শিশুকে বিয়ে করায় এক বয়োবৃদ্ধ আলেমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে।
আলেমের নাম মুহাম্মদ করিম। তার বয়স প্রায় ৬০ বছরের কাছাকাছি বলে জানা গেছে। তিনি গোর প্রদেশের বাসিন্দা।
তবে ৬ ছয় বছরের ওই মেয়েকে তিনি জোর করে বিয়ে করেননি। মেয়েটির বাবা রাজি হয়েই তুলে দিয়েছেন তার কাছে।
তবে কর্মকর্তারা মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশ থেকে তাকে অপহরণ করা হয়। মেয়েটির পরিবার মানসিকভাবে আঘাত পেয়েছে ।
গোর এর নারী বিষয়ক দপ্তরের প্রধান মাসুম আনোয়ারি বলেন, এই মেয়েটি স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। তবে ‘আমি এই লোকটিকে ভয় পাই’ এই একটি কথাই বলছে। স্থানীয় গভর্নরের অফিসকে বলেন, মেয়েটিকে বর্তমানে গোরে’র একটি নারী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাকে নিতে তার বাবা মা আসছেন।
স্থানীয় গভর্নরের মুখপাত্র আব্দুল হাই খাতিবি বলেন, করিমকে জেলে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। গোরে ১৪ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা কিশোরীকে পুড়িয়ে মারার মাত্র কয়েকদিন পরেই এই ঘটনাটি ঘটল।
সূত্র:  ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ