রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লন্ডনে ছুরি হামলায় নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

landan

ঢাকা: লন্ডনের রাসেল স্কয়ারে বুধবার রাতে ছুরি হামলায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এক ব্যক্তি ছুরি নিয়ে রাসেল স্কয়ারে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই হামলায় ছয়জন আহত হন। আহত এক নারী পরে মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এদিকে হামলার পরপরই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। মাত্র ছয় মিনিটের মাথায় তারা হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ওই হামলার কারণ জানা যায়নি। এছাড়া আটক ব্যক্তি সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ। তবে এটি একটি সন্ত্রাসী হামলা কিনা লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তা খতিয়ে দেখছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি আরো জানাচ্ছে, হামলার পর রাসেল স্কয়ারের পার্কের বাইরে ব্রিটিশ মিউজিয়াম সংলগ্ন সাউথাম্পটোন রো এলাকায় একটি ফরেনসিক শিবির স্থাপন করেছে পুলিশ। ঘটনাস্থলটি চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ