শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মহাসমাবেশের দাওয়াত নিয়ে মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন হেফাজত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩ মে রাজধানীর  সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে অংশগ্রহণের দাওয়াত নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আমার দেশ পত্রিকার কার্যালয়ে দেশবরেণ্য সাংবাদিক ও সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

আজ মঙ্গলবার হেফাজত ইসলাম  বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তার ফেইসবুক পেইজে এ তথ্য জানান।

হেফাজতের নেতৃবৃন্দ এ সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, নির্যাতিত ও সংগ্রামী সম্পাদক ড. মাহমুদুর রহমানকে মহাসমাবেশে যোগদানের আমন্ত্রণ জানান এবং চলমান বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান। 

সাক্ষাতে ড. মাহমুদুর রহমান নেতৃবৃন্দকে মোবারকবাদ জানান এবং তাদের দেশপ্রেমের এই ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসেমী এবং অর্থসম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ