সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার

দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ সাত বছর পর দেশফেরত হাফেজ হাদিউল ইসলামকে বিশেষ সংবর্ধনা জানিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাঁশবাজার এলাকার নূরানী হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের সাবেক ছাত্রবৃন্দ।

শনিবার (২৫ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রিয় উস্তাদ হাফেজ হাদিউল ইসলামকে এই বিশেষ সংবর্ধনা জানায় তারা।

আয়োজকদের সূত্রে জানা যায়, হাফেজ হাদিউল ইসলাম বাঁশবাজারের নূরানী হাফিজিয়া মাদরাসার সাবেক শিক্ষক। তিনি অনেক ছাত্রকে হাফেজ বানিয়েছেন। পরবর্তীতে তিনি জীবিকার টানে বিদেশে পাড়ি জমান। দীর্ঘ সাত বছর পর তিনি দেশে ফিরলে তার ছাত্ররা তাকে সাদরে গ্রহণ করে নেন। শিক্ষকের প্রতি ছাত্রদের এই নৈতিক আচরণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ হাসনাইন সারওয়ার, মুহসিন আহমাদ, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, শরীফুল ইসলাম, সাইফুল্লাহ আল হাসান, উমর ফারুক, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ