শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

অনুমতি ছাড়া হজ করলে কঠিন শাস্তির ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা কিংবা এর সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৯ এপ্রিল থেকে শুরু করে আগামী ১০ জুন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা করলে বা হজ পালনের উদ্দেশে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫ হাজার ৩৩১ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে।

এই নিয়ম ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ বা অবস্থান করতে চাইবেন।
এছাড়া, যারা এমন ব্যক্তিদের জন্য ভিজিট ভিসার আবেদন করবেন—যারা হজের অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেছেন বা মক্কা ও পবিত্র স্থানগুলোতে অবস্থান করেছেন—তাদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে জরিমানার পরিমাণ গুণিত হবে।

একই জরিমানা প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রেও, যারা ভিজিট ভিসাধারীদের মক্কা ও পবিত্র স্থানগুলোতে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন করেন বা করতে যান, কিংবা তাদের হোটেল, অ্যাপার্টমেন্ট, বাসা, অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা হজযাত্রীদের আবাসনে আশ্রয় দেন বা দিতে যান।

এমনকি যারা তাদের অবস্থান গোপন করেন বা থাকার জন্য সহায়তা করেন, তারাও এই জরিমানার আওতায় পড়বেন। প্রতিটি আশ্রিত, গোপনকৃত বা সহায়তা পাওয়া ব্যক্তির জন্য জরিমানার পরিমাণ গুণিত হবে।

এছাড়াও, যারা অবৈধভাবে হজ পালনের চেষ্টা করবেন—তারা সৌদি আরবে বৈধভাবে বসবাসকারী হোন বা ভিসার মেয়াদোত্তীর্ণ হোন—তাদের বিরুদ্ধে পৃথক শাস্তির বিধান রয়েছে। এসব ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, যদি হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনটি অভিযুক্ত পরিবহনকারী, সহায়তাকারী বা সহযোগীর মালিকানাধীন হয়, তাহলে সংশ্লিষ্ট আদালতে সেটি জব্দ করার আবেদন জানানো হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ