মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ভারতে অনাহারে মরল ৫ শতাধিক গরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cowআওয়ার ইসলাম: যেখানে গরুকে অসম্মানের অভিযোগে পিটিয়ে মারা হয় মুসলিমদের সেখানেই অনাহারে পাঁচ শতাধিক গরু মারা গেল।

ভারতের এনডিটিভি জানিয়েছে, গত দুই সপ্তাহে রাজস্থানের জয়পুরে গরুর আশ্রয়কেন্দ্রে এসব গরু মারা যায়।

খবরে বলা হয়, জয়পুরের হিঙ্গোনিয়া ‘গো-আশ্রয়কেন্দ্রে’র আড়াই শতাধিক কর্মী একযোগে কর্মবিরতি পালন করায় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনাহারে এখানকার গরুগুলো মারা যায়।

স্বেচ্ছাসেবীরা এসব মরা গরু ট্রাকে করে এখন সরানোর কাজ করছেন।

বেতন বন্ধ করার কারণে কর্মীরা গত মাস থেকে এ কর্মবিরতি পালন করছেন।

কর্মচারীদের বেতন নিয়ে আশ্রয় কেন্দ্রে গরু দেখভালের জন্য কর্মী সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ও মিউনিসিপালটির মধ্যকার টানাপোড়েনের জন্য গত মে মাস থেকে বেতন বন্ধ রয়েছে।

সরকারি এ গো-আশ্রয়ণ প্রকল্পের চেয়ারম্যান ভগবত সিং দেওয়ান বলেন, গত মে মাস থেকে কর্মীদের বেতন বন্ধ। কর্মচারী ছাড়া এ সমস্যার কোনো সমাধান নেই।

এখানে আট হাজারের মতো গরু রাখা যায়। এ জন্য দেশটির সরকার বছরে ২০ কোটি টাকা বরাদ্ধ করেছে।

সরকারি পশু চিকিৎসক দেবেন্দ্র কুমার যাদব বলেছেন, এ খানকার গরুগুলো রোগাক্রান্ত হয়ে মারা যায়নি, খাদ্যাভাবে মরেছে। এ ব্যপারে রাজ্য সরকার জরুরি বৈঠকে বসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ