শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪১ বেসামরিক নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশিরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কামানের গোলাবর্ষণে কমপক্ষে ৪১ জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু আহত হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে শহরের আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো এ হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সির প্রতিবেদন থেকে জানা গেছে, সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী শহরে আরএসএফের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে, ৬০০ জন আরএসএফ যোদ্ধাকে হত্যা করেছে এবং ২৫টি সামরিক যান ধ্বংস করেছে।

এ বিষয়ে বিদ্à