মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

কাশ্মীর থেকে পাকিস্তানকে সরে যাওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir20আওয়ার ইসলাম: এবার পাক শাসিত কাশ্মীর দখলমুক্ত করতে ইসলামাবাদকে চিঠি দিয়েছে নয়াদিল্লি। গত ১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর ওই চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজিজ আহমেদ চৌধুরীকে। তবে চিঠির বিষয়টি সামনে আসে বৃহস্পতিবার।

চিঠিতে বলা হয়, পাক শাসিত কাশ্মীর থেকে খুব শিগগির পাকিস্তান যেন সরে আসে। এছাড়া পাকিস্তানের সঙ্গে আলোচনার শর্ত হিসেবে, ভারত শাসিত কাশ্মীর কিংবা মুম্বাইয়ে পাকিস্তান যে সন্ত্রাস রপ্তানি করে যাচ্ছে তা বন্ধের দাবি জানানো হয়। চিঠিতে সীমান্ত সন্ত্রাস বন্ধ, জঙ্গি শিবিরগুলো নির্মূল করা, ২৬/১১ মুম্বাই হামলার দোষীদের শাস্তির দাবিও করা হয়।

কয়েকদিন আগেই ভারত শাসিত কাশ্মীর নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের আহ্বান জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাক পররাষ্ট্র সচিব। তার জবাবেই ইসলমাবাদকে স্পষ্ট বার্তা দিয়ে ওই চিঠি পাঠিয়েছে ভারত।

এর আগে, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক পারমর্শদাতা সরতাজ আজিজের মৌখিক কাশ্মীর-বৈঠকের আহ্বানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছিলেন, কাশ্মীর নয়; একমাত্র সীমান্ত সন্ত্রাস নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনা করা যেতে পারে।

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বেলুচিস্তান ও গিলগিট নিয়ে কথা বলেন। সেসময় পাকিস্তান একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বলে, মোদি ‘রেড লাইন’ অতিক্রম করেছে। এরপরই ভারতের পররাষ্ট্র সচিব চিঠির বিষয়টি সামনে আনেন। ‘রেড লাইন’ অতিক্রমের বিষয়েও চিঠিতে ভারতের তরফে কড়া জবাব দেয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, ‘যারা ‘রেড লাইন’ পার করার কথা বলছে তারা নিজেরাই সে বিষয়টি জানে কি না সন্দেহ আছে। সীমান্ত সন্ত্রাস এবং অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের রেকর্ড এই অঞ্চলে সব সমস্যার কেন্দ্রবিন্দু। আর এটি শুধুমাত্র ভারতের ধারণা নয়, আপনারা অন্য রাষ্ট্রগুলোকেও এ ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন।’

জয়শঙ্কর আরো বলেন, ‘বেলুচিস্তানের উন্নয়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই ভারত যথেষ্ট উদ্বিগ্ন এবং দেশের সরকারি কর্মকর্তারাও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।’