রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হজ যাত্রায় ভর্তুকি তুলছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india2আওয়ার ইসলাম: ভারতে এবার হজ যাত্রাতে কেন্দ্রের দেওয়া ভর্তুকির কড়া নিন্দা করল সুপ্রিম কোর্ট। হজযাত্রীদের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্য আদালত। বিচারপতি আলতামাস কবীর এবং বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইকে নিয়ে ঘঠিত বেঞ্চ আগামী ১০ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই রায় কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রকে ।

এাড়াও হজ যাত্রীদের সঙ্গে সফরে যাওয়া সরকারি প্রতিনিধির সংখ্যা কমানোর নির্দেশও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। দিন হজযাত্রা সম্পর্কিত বম্বে হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রের দায়ের করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানির সময় দুই বিচারপতির বেঞ্চ জানতে চায়, ২০১২ সালে হজযাত্রার জন্য ঠিক কত টাকা ভর্তুকি ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। তবে সরকারের তরফ থেকে সেভাবে কিছু উত্তর দেওয়া হয়নি।

আগে কোনও ইসলাম ধর্মালম্বী কোনও ব্যক্তি প্রতি ৫ বছর অন্তর একবার হজযাত্রায় সরকারি ভর্তুকির সুযোগ পেতেন। নতুন ব্যবস্থায় জীবনে মাত্র একবারই এই সুযোগ মিলবে। কিন্তু শীর্ষ আদালত ধাপে ধাপে ভর্তুকির পরিমাণ কমিয়ে এক দশকের মধ্যে ভর্তুকি পুরোপুরি বিলোপের নির্দেশ দেয় কেন্দ্রকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ