সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কিভাবে বুঝব শাস্তি না পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

numan-ali-khan1নুমান আলী খান; কুরআন গবেষক ও ইসলামিক স্কলার

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি সুরা আল ইমরানের ১৬৫ নাম্বার আয়াত আপনাদের সাথে খুব সুনির্দিষ্ট একটু উদ্দেশ্যে আলোচনা করতে চাই। অনেক মানুষই প্রশ্ন করেন কেন আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা তাদেরকে কঠিন সময়ে ফেলেছেন এবং এটা একটা কঠিন প্রশ্ন। ওনারা জানতে চান কি এমন ওনারা করেছেন যে এইরকম কষ্টের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। এবং কখনো কখনো মানুষ এটাও বলে, যখন খারাপ কিছু হয়, এটা হয়েছে কারণ, “আমি কিছু খারাপ কাজ করেছি, কারণ এটা আমারই ভুল নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এরকম ইচ্ছা করেছেন আমার পরীক্ষা নিতে। আমি কিভাবে বুঝবো কোনটা আসল কারণ?”

আবার কিছু মানুষ আছে যারা যখনই তাদের উপর কোন বিপদ আসে, তারা নিজেদেরকে এর জন্য দোষারোপ করে। তারা শুধু বলে, “আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা ন্যায়বান. নিশ্চয়ই আমিই কিছু অন্যায় করেছি, আমি নিশ্চয়ই আমার পিতামাতার সাথে খারাপ আচরণ করেছি অথবা অন্য কিছু, এবং এই কারণে আমার গাড়ী এক্সিডেন্ট করেছে অথবা অন্যকিছু”। তারা অদৃশ্য থেকে দৃশ্যমান জগতে মনোযোগী হয়।

এখন কিছু আয়াত আছে যা আমাদেরকে বুঝতে সাহায্য করবে, একদিকে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন, যেমন এই আয়াতে,

আওয়া লাম্মা আসাবাকতুম মুসীবাতুনক্বাদ আসাবতুম মিছলায়হা
যখন উহুদের যুদ্ধে মুসলমানেরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছিলো, আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা বলছেন, “যখন তোমরা কোন বিপর্যয়ে আক্রান্ত হও, যেরকমটি তোমাদের শত্রুদের থেকে আগে ও এসেছে এবং তোমরা পরাহত করেছ”

(ক্বাদ আসাবতুম মিছলায়হা)
“আগের বছরই এরচেয়ে দ্বিগুণ ক্ষয়-ক্ষতি তোমরা তোমাদের শত্রুদের করেছ”।

ক্বুলতুম আন্না হাথা
তোমরা বললে, “এটা কীভাবে সম্ভব? আল্লাহ কী করে এরকম হতে দিতে পারেন?”

ক্বুল হুয়া মিন আ’ইন্দি আনফুসিকুম
তাদের বলে দাও, “তোমাদের মধ্যে যা আছে সে কারণেই এটা হয়েছে”। এটা স্পষ্টতই তোমাদের মাঝ থেকে এসেছে। এটা শুধুমাত্র তোমাদের ভুলের কারণে।

ইন্না আল্লাহা আ’লাকুল্লি শায়-ইন ক্বাদীর
আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা আসলেই সবকিছু করতে সক্ষম।

অন্যভাবে বললে, আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা যদি না চাইতেন এটা ঘটতো না। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা বিপর্যয় রোধ করতà