মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

গরুর পেশাব মিশ্রিত পণ্য বর্জনের ডাক দেওবন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

business_card_large_patanjali_front(1) copy

ফারুক ফেরদৌস : দারুল উলুম দেওবন্দের মুফতিরা ইয়োগা গুরু বাবা রাম দেও এর গাইয়ের পেশাব মিশ্রিত পাতাঞ্জলির প্রোডাক্ট ব্যাবহারকে নাজায়েজ সাব্যস্ত করেছেন। মুফতিরা এও বলেছেন, যে সব অংশে গাইয়ের পেশাব মিশ্রিত থাকে না তার ব্যাবহারে কোনো সমস্যা নেই।

সম্প্রতি এক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগের প্রশ্ন নং-৬৮৫১৯ এ জানায়, আজকাল সব জায়গায় পাতাঞ্জলির পণ্য বিক্রি হচ্ছে এবং কিছু বলছেন মুসলমানদের জন্য এর ব্যবহার বৈধ বলছেন আবার কিছু আলেম অবৈধ বলছেন। এই প্রশ্নের জবাবেই দারুল উলুমের মুফতিরা এই ফতোয়া দেন।

Patanjali

দারুল উলুম দেওবন্দের মুফতিরা বলেছেন, যদি পাতাঞ্জলির পণ্য গাইয়ের পেশাব মিশ্রিত হয় তাহলে তার ব্যবহার জায়েজ নেই। পেশাব মিশ্রিত না হলে ব্যবহার করা যেতে পারে। সাথে সাথে মুফতিরা পরামর্শ দিয়েছেন, যদি নিশ্চিতভাবে কিছু জানা না যায় তাহলে সতর্কতা অবলম্বন করাই উত্তম।

দারুল উলুমের এই ফতোয়া ব্যাপারে মুফতি আরশাদ ফারুকী বলেন, গাইয়ের পেশাব মিশ্রিত কোনো প্রোডাক্ট মুসলমানদের ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তিনি আরও বলেন যে কোম্পানি নিজেদের পণ্যে গাইয়ের পেশাব মেশায়, সে কোম্পানির ব্যাপারে কীভাবে আস্থা করা যায় যে তারা কোনো একটি পণ্যে গাইয়ের পেশাব মেলায়নি। সুতরাং সমাধান হলো ওই কোম্পানির পণ্য পুরোপুরি বর্জন করতে হবে।

দারুল উলুম দেওবন্দের প্রেস সচিব আশরাফ উসমানী বলেছেন, পেশাব নাপাক, তা কোনো প্রাণীর হোক বা মানুষেরই হোক। এজন্য পেশাব মিশ্রিত পণ্য ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

সূত্র : বাসিরাত অনলইন

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ